বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্যবসায়ী মো. ফরিদ তালুকদার, তাঁর স্ত্রী মর্জিনা আক্তার ও ছেলে আলিফ তালুকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার নেতৃত্বে একদল ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহতদের সাংবাদিকদের সহায়তায় প্রেসক্লাবে আশ্রয় নেওয়ার পর পুলিশ উদ্ধার করে থানায় নেয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।































