বরিশাল স্টিমারঘাট জামে মসজিদের খতিব, বরিশালের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোঃ শরাফ উদ্দিন বেগ বুধবার (১ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
শোকবার্তায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, মরহুম মাওলানা শরাফ উদ্দিন বেগ ছিলেন একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন, সমাজের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে বরিশালের ধর্মীয় অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।































