বাউফলে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে আয়োজিত এক আলোচনা সভায় পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে।”
তিনি তরুণ সমাজকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
নির্ভরযোগ্য তথ্য দিয়ে মাদক কারবারিদের ধরতে সহযোগিতা করলে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। সভায় প্রশাসন, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।































