রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে তুরাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) শেরেবাংলা নগর পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে। তারা হলো- ১। মনির (৩৫) ২। শামীম (৩০) ৩। মো. সাহেব আলী (৬০) ৪। মজিবর (৪০) ৫। হেলাল (৩৮) ৬। সমির (৫২) ৭। মোহসেন (৪০) ৮। ফারুক (৬৩) ৯। বিল্লাল (৩৫) ১০। নাছির (৪৫) ১১। জাহিদুল ১২। আব্দুল কুদ্দুস (৬০) ১৩। মো. সুমন (৪৬) ১৪। মো. সেলিম (৫৫) ১৫। মো. রহমতুল্লাহ ওরফে রাহুল (৩০) ১৬। মো. শাকিল হোসেন (২৮) ১৭। শিমুন মজুমদার (২৬) ১৮। আল আমিন ইসলাম (১৯) ১৯। সাইদি হোসেন বিপ্লব ২০। হাসান (৩০) ২১। লিটন (২৬) ও ২২। মোঃ হাদিন (২২)।
অপরদিকে হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) হাজারীবাগ থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে। তারা হলো- ১। মোহাম্মদ জিসান (২৫) ২। প্রতাপ কুমার (১৯) ৩। মোহাম্মদ হোসেন (৩২) ৪। আমির হোসেন (২২) ৫। তোতা মিয়া (৪০) ৬। মো. গাফফার (৪০) ৭। হেলাল (২৫) ৮। মো. বাদল (৪২) ৯। মোহাম্মদ বিজয় (২৯) ১০। আব্দুল মজিদ (৫৫) ১১। আলী আকবর (৪০) ১২। মো. মিজান আলী (৪১) ১৩। রায়হান (৩২) ১৪। মো. মফিজুর রহমান ১৫। রাজিয়া বেগম (৫০) ১৬। আহাদ (৩০) ও ১৭। মো. সুমন (২৩)।
মুগদা থানা সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) মুগদা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে। তারা হলো- ১। মো. আকবর আলী ২। নুর মোহাম্মদ (২৩) ৩। মো. সাইমুন (২১) ৪। মো. সাজ্জাদ মোল্লা শিশির (২৮) ৫। মো. সজিব (২৮) ৬। মো. রিফাত হোসেন জয় (২৩) ৭। আশিক (২৪) ৮। মো. জনি (১৯) ৯। মো. মাহফুজ (২১) ১০। মো. রাকিব হোসেন (২৬) ১১। মো. নিরব হোসেন (২৭) ১২। মো. সোহানুর রহমান (২৬) ১৩। মো. ইয়াছিন খান (১৯) ও ১৪। মো. ইমন মিয়া।
তাদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




































