• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home জাতীয়

৪২ ডিগ্রি তাপমাত্রায় হার না মেনে রাজপথে ট্রাফিক সদস্যরা

by অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৪
in জাতীয়
তীব্র গরমের মধ্যেও উত্তপ্ত সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

ট্রাফিক ইন্সপেক্টর সরোয়ার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। বাধ্য হয়ে বাসায় চলে যান। কিন্তু বাসায় যাওয়ার পর থেকে শুরু হয় তার পাতলা পায়খানা। তা চলে কয়েক দফায় কয়েক ঘণ্টাব্যাপী। শরীর নিস্তেজ হতে শুরু করে। এরপর তিনি খাবার স্যালাইন পানিতে গুলিয়ে খাওয়া শুরু করেন। তারপর কিছুটা স্বস্তি মেলে।

সোমবার (২৯ এপ্রিল) কড়া রোদের মধ্যে গুলশানের যমুনা ফিউচার পার্ক এলাকায় দায়িত্ব পালনকালে এভাবেই টিআই সরোয়ার অসুস্থ হয়ে পড়েন। সেই কথাই ঢাকা মেইলকে বলছিলেন তিনি।

আরও দেখুন—

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

আগস্ট ৫, ২০২৬
গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ

গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ

আগস্ট ৫, ২০২৬

সরোয়ার বলেন, আমার মতো অনেকেই অসুস্থ হচ্ছেন। তবে পুলিশ বিভাগের পক্ষ থেকে সরবরাহকৃত স্যালাইন, পানি, ফ্রুট ড্রিংস এবং গ্লুকোজ পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। তার মতে, এখনও তার জোনে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েনি। কিন্তু বেশির ভাগ ট্রাফিক সদস্য দায়িত্ব পালনকালে মাথা ঘোরা অনুভব করছেন। পরে তারা দ্রুত সেখানে আরেকজনকে রেখে ছায়ায় গিয়ে বসতে বাধ্য হচ্ছেন। কিন্তু ডিউটি তারা নিয়মিত যথাসময় ধরেই করে যাচ্ছেন।

গুলশানের ট্রাফিক বিভাগের এডিসি হাফিজুর রহমান রিয়েল ঢাকা মেইলকে বলছিলেন, আমাদের তো ডিউটি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সবাই রোদ ছেড়ে কোনো ভবনের নিচে বা ছায়ায় আশ্রয় নিতে পারেন, কিন্তু ট্রাফিক পুলিশ সদস্যরা তা পারেন না। তারা এই কড়া রোদের মাঝেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে যাচ্ছেন। কারণ তারা একটু এপাশ-ওপাশ হলেই পুরো রাস্তায় যানজট লেগে যাবে। ফলে আমরা এই তীব্র তাপমাত্রার মধ্যেও দায়িত্বটা পালন করছি।

তিনি জানান, ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যকে উৎসাহ দিতে ডিএমপি কমিশনারের নির্দেশে পানি, স্যালাইন, ফলমুলের ড্রিংস ও গ্লুকোজ সরবরাহ হচ্ছে। এছাড়াও আগে থেকেই তাদের ছাতা দেওয়া হয়েছে। নতুন এই আইটেমগুলো শুধুমাত্র তাদের স্বস্তি দিতেই যোগ করা হয়েছে। এরপরও অনেকে নিজ খরচেও গরম থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক কিছু খাচ্ছেন।

গুলশানের এই দুই কর্মকর্তার সাথে যখন কথা হচ্ছিল তখন ঘড়ির কাটায় সাড়ে তিনটা। আর রোদের পারদ উঠেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। এর মাঝেও বনানীর কাকলী মোড় ও প্রগতি স্মরণী রোডের কুড়াতলী মোড়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক সদস্যরা, জানাচ্ছিলেন হাফিজুর রহমান।

গরমের মাঝেও ঢাকার শাহবাগ, মোহাম্মদপুর বেঁড়িবাধ, ধানমন্ডি-৩২ এর বাংলাদেশ আই হাসপাতালের সামনের মোড়, সংসদ ভবনের সামনে, মতিঝিল এলাকা, ডেমরা, যাত্রাবাড়ী, লালবাগ, হাজারীবাগ, মিরপুরের বিভিন্ন সড়ক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় ট্রাফিক সদস্যরা অন ডিউটি করে যাচ্ছেন। তবে সকাল থেকে ১০টা পযন্ত তেমন বেগ পেতে না হলেও দুপুর ১২টার পর থেকে কয়েকদিন থেকে তাপ বাড়ায় কষ্টটা বেড়েছে ট্রাফিক সদস্যদের। বিশেষ করে আজ তাদের অনেকের অবস্থা কাহিল হয়ে গেছে।

মোহাম্মদপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট লিমা চিশিম ঢাকা মেইলকে বলেন, দায়িত্ব পালনকালেই বারবার গলা শুকিয়ে যাচ্ছে। যদিও আমরা ডিউটিতে অনেক বেশি পানি খাই। কিন্তু বাসায় ফিরে জ্বরজ্বর লাগছে। ফলে আসামাত্রই তো গোসলও করা যাচ্ছে না। সময় নিয়ে সেটি করতে হচ্ছে। কড়া রোদে যখন দাঁড়িয়ে ডিউটি করি তখন মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। এমনকি ডিউটি পালনকালে তিনি মাথা ঘোরা, মাথা ব্যাথার মতো অনুভবও করছেন।

trafic_5
গুলশান এলাকার সার্জেন্ট মোস্তাক আহমেদ ঢাকা মেইলকে বলেন, আমরাও তো মানুষ। আমাদেরও গরম লাগে। গরমে শরীর পুড়ে যায়। দায়িত্ব পালন শেষে পুরো শরীর জুড়েই নেমে আসে ক্লান্তি। যা শরীরকে অবশ করে দিচ্ছে। ফলে তারা সেই সময় প্রচুর পানি পান করে সেই ক্লান্তি মেটাচ্ছেন বলে জানান এই সার্জেন্ট।

কড়া রোদের মাঝে ডিউটি করলে বারবার গলা শুকিয়ে যাচ্ছে। ফলে তারা ডিএমপির পক্ষ থেকে সরবরাহকৃত জুস খাচ্ছেন বলে জানালেন বনানী এলাকায় সোমবার দুপুর থেকে দায়িত্বপালনকারী ট্রাফিক সদস্য সালাউদ্দিন।

বনানী এলাকার কাকলী মোড়ে বিকেল তিনটার দিকে দেখা গেলো, ট্রাফিকের এক সদস্য হাতে ছাতা ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন আর নির্দেশনা দিচ্ছেন গাড়ির চালকদের। অথচ তখনও রাজপথে রোদের তাপ ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

বিভিন্ন এলাকায় দায়িত্বপালনকারী ট্রাফিক সদস্যরা জানিয়েছেন, রাজধানীর যেসব সড়কে তারা দায়িত্ব পালন করছেন সেগুলোর বেশির ভাগই পিচঠালা পথ। ফলে এই পিচের রাস্তা গরমে হয়ে কড়া রোদের ঝাঁজ উঠছে। এছাড়াও রোদের সাথে আছে গরম বাতাস। যা শরীরে এসে বিধে যাচ্ছে। এতে চামড়া পুড়ে যাচ্ছে। বিশেষ করে যাদের রোদো এ্যালার্জি রয়েছে তারা বেশি ভুগছেন। পুরো শরীর লাল হয়ে ঘামাচিতে ছেয়ে যাচ্ছে। জ্বালাপোড়া শুরু হচ্ছে। এসবকে সহ্য করেও তারা প্রতিদিন নির্বিঘ্নে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তারা আরও জানিয়েছেন, ট্রাফিক সদস্যরা হিটস্ট্রোকসহ পানিশূন্যতা, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। কেউ কেউ ডিহাইড্রেশনজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের গরমে দায়িত্ব পালন করতে আরও বেশি সমস্যা হচ্ছে।

ট্রাফিকের উত্তরা বিভাগের এসি (পশ্চিম) ফেরদৌস হোসেন ঢাকা মেইলকে বলেন, আমাদের কোনো সদস্য এখনও অসুস্থ হয়নি। তবে এই অবস্থায় তাদের ডিউটি করতে অনেক কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘবে ডিএমপি কমিশনারের নির্দেশে পানি, ছাতা, জুস, স্যালাইন ও গ্লুকোজ দিয়েছি আমরা।

ট্রাফিকের কন্সটেবলরা বলছেন, কড়া রোদে রাস্তায় থাকতে হবে, তারা বিষয়টিকে মানিয়ে দায়িত্ব পালন করছেন।

ট্রাফিক কনস্টেবল তহিদুল ইসলাম, রফিক ও এম সালাম জানান, রোদের তাপে রাস্তার পিচও গলে যাচ্ছে। একদিকে রোদের তাপ। গাড়ির ধোঁয়া। রাস্তা দিয়ে যেনো আগুনের তাপ উঠছে। এর মাঝে আছে যানবাহনের হর্ন ও হুটারের (ইলেকট্রিক হর্ন) শব্দ। এসব যন্ত্রণাকে মেনে নিয়েই তারা তাদের কাজ করে যাচ্ছেন। তবে খুশির সংবাদ এ বিষয়গুলো তাদের কর্মকর্তারা দেখছেন ও সেই অনুযায়ী কি কি করণীয় তা তারা নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি তাদের স্বস্তি দিতে পানি, স্যালাইন, জুস, শরবত, ছাতাসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করেছেন।

ডিএমপি সূত্র জানায়, এখন ঢাকা মহানগরীতে ট্রাফিক বিভাগে কর্মরত আছেন ৩ হাজার ৮৭৬ জন। এর মধ্যে অতিরিক্ত কমিশনার থেকে কনস্টেবলও রয়েছে। তাদের মধ্যে সরাসরি মাঠে কাজ করেন ৩ হাজার ৫০০ সদস্য। তারা তিন শিফটে নগরীতে ট্রাফিক সেবা দিয়ে থাকেন। সেই রোস্টার এখনও পরিবর্তন হয়নি। নিয়মিত চলছে। প্রথম শিফট সকাল সাড়ে ৬টা থেকে দুপুর আড়াইটা। দ্বিতীয় শিফট দুপুর আড়াইটা থেকে রাত ১১টা। রাতের শিফট ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত চলছে।

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক প্রধান) মুনিবুর রহমান জানান, ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে আইজিপি ও ডিএমপি কমিশনার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এ ব্যবস্থা গ্রহণের ফলে একদিকে ফোর্সের মনোবল যেমন চাঙ্গা হচ্ছে অপরদিকে তাপপ্রবাহের মধ্যেও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরবাসী পাচ্ছেন সর্বোত্তম সেবা।

ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জাতীয়

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

আগস্ট ৫, ২০২৬
গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ
জাতীয়

গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা আঁকা হতো: পার্থ

আগস্ট ৫, ২০২৬
জুলাই জাদুঘরে প্রবেশে বাধা, ক্ষুব্ধ দর্শনার্থীরা
জাতীয়

জুলাই জাদুঘরে প্রবেশে বাধা, ক্ষুব্ধ দর্শনার্থীরা

আগস্ট ৫, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জাতীয়

দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
খালেদা জিয়ার মামলার সাক্ষী জগলুল পাশা গ্রেফতার
জাতীয়

খালেদা জিয়ার মামলার সাক্ষী জগলুল পাশা গ্রেফতার

আগস্ট ৫, ২০২৬
আগস্টের ৫ তারিখকে যে কারণে ৩৬ জুলাই বলা হয়
জাতীয়

আগস্টের ৫ তারিখকে যে কারণে ৩৬ জুলাই বলা হয়

আগস্ট ৫, ২০২৬
Next Post
ট্রাফিক সদস্যের পদক্ষেপে প্রাণ বাঁচলো রিকশাচালকের

ট্রাফিক সদস্যের পদক্ষেপে প্রাণ বাঁচলো রিকশাচালকের

রাস্তায় ‘পুলিশ’ স্টিকারযুক্ত গাড়ি যাচাই করবে পুলিশ: ডিএনপি হাবিবুর

রাজধানীতে রাত ১১টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু!

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু!

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.