জলবায়ু অনুদান তহবিলের অর্থায়নে এক্সিলেন্স ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট কর্তৃক ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্রকল্পের আওতায় সারাদেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এর অংশ হিসেবে সোমবার (২৯ জুন) নলছিটি শঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয়েও এ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ, র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করার পরেই এদিন দুপুর দুইটায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি নীম গাছ, পেয়ারা গাছ, আম গাছের চারা সহ কয়েক জাতের গাছের চারা রোপণ করা হয়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম আলী গাজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী অহেদুজ্জামান সিকদার, স্থানীয় মুক্তিযোদ্ধা সন্তান আজমল খান, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, স্থানীয় অভিভাবকবৃন্দ, স্থানীয় যুবক গোলাম রাব্বিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক দুলাল হোসেন তালুকদার।




























