বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে এইচএসসিতে পরুয়া ছাত্র সিয়াম মোল্লাকে গুলি করে হত্যা ও এসএসসিতে পড়ুয়া ছাত্র রাকিব মোল্লাকে গুলি করে আহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৪ টায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট ৮নং ওয়ার্ডে প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহন করে কোমলমতি শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ। এসময় বিক্ষুব্ধরা অচিরেই তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তারা।
এ সময় বক্তৃতা করেন নিহতের পিতা রিপন মোল্লা,আহত রাকিব মোল্লা, নাসরিন বেগম, মীম বেগম, শরীফ,খালেক মোল্লা,শাপলা বেগম, লিখন মোল্লা।
উল্লেখ্য- ২০২৫ সালের ২১ এপ্রিল বিকেলে মোহনকাঠী জোড়া সামনে তাদেরকে গুলি করা হয়। এতে সিয়াম নিহত হন এবং রাকিব গুরুত্বর আহত হয়। নিহত সিয়াম মোল্লার পিতা রিপন মোল্লা বলেন সাদা পোষাক পরিহিত র্যাব সদস্যরা তার নির্দোষ ছেলে সিয়াম মোল্লাকে গুলি করে হত্যা করে এবং রাকিবকে গুলি করে গুরুত্বর আহত করে।
এদিকে জড়িতদের অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন নিহত ও আহতের পরিবারসহ এলাকাবাসী।































