সম্প্রতি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রেখে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এই বিলকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল।
শনিবার ( ১৮ জুলাই) সকাল এগারোটায় কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে মাইকের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় মাদক থেকে দূরে থাকতে তরুন সমাজকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানো হয়।
এসময় ছাত্রনেতারা জানান, মাদক নামক মরণব্যাধির বিরুদ্ধে চলমান লড়াইয়ে যেকোনো মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস করায় গভীর সন্তোষ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখা। এই যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন এবং স্বাগত জানিয়েছে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
এ সময় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ উপহার দিতে এই আইনের কঠোর বাস্তবায়ন এখন সময়ের দাবি।
মাদকের মতো সামাজিক ব্যাধির মূলোৎপাটনে প্রশাসনকে যেকোনো ধরনের সহযোগিতা করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে “মাদক কেবল একটি জীবনকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। এই ঐতিহাসিক আইনের মাধ্যমে দেশে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি আরও বলেন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়— আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। মাদককে ‘না’ বলুন এবং একটি সুস্থ-সবল ও সুন্দর সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা ইমন জুয়েল জিয়া মাহিন জিসান ফয়সাল ইমন রুদ্র আরাফাত আরিফ শাওন হাসান তুহিনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।































