পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইউনুস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বাউফল-কালিশুরী সড়কের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইউনুস উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।
জীবিকার তাগিদে তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।































