• আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Somoyer Barta
  • Login
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
E-Paper
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন
No Result
View All Result
Somoyer Barta
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
Home Uncategorized

একাকিত্ব মোকাবিলায় চীনের নতুন এআইচালিত মানবাকৃতির রোবট

by bslmonir98
জুলাই ৪, ২০২৬
in Uncategorized, তথ্য ও প্রযুক্তি
একাকিত্ব মোকাবিলায় চীনের নতুন এআইচালিত মানবাকৃতির রোবট
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুনওয়াটসঅ্যাপ করুন

আরও দেখুন—

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

আগস্ট ৪, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আগস্ট ৪, ২০২৬
দুদকে দীর্ঘতম শূন্যতা, বাড়ছে উদ্বেগ

দুদকে দীর্ঘতম শূন্যতা, বাড়ছে উদ্বেগ

আগস্ট ৪, ২০২৬
ইনফান্তিনোর বিরুদ্ধে কনফেডারেশনগুলোর জোট

ইনফান্তিনোর বিরুদ্ধে কনফেডারেশনগুলোর জোট

আগস্ট ৪, ২০২৬
 বরিশাল অফিস:  কৃত্রিম ত্বকে মোড়ানো ধাতব দেহ, হাতে পরিচ্ছন্ন নখ আর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথনের সক্ষমতা একাকিত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়ে নতুন মানবাকৃতির রোবট বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি ‘ইউ১’ বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ, অতিবাস্তব মানবাকৃতির রোবট, যা গণহারে উৎপাদনের জন্য নকশা করা হয়েছে।
এএফপি জানিয়েছে, রোবটটির চোখে রয়েছে ক্যামেরা, বুকে সেন্সর এবং শব্দ শোনার জন্য মাইক্রোফোন। ব্যবহারকারীদের সঙ্গে কথা বলা, হাত ধরা কিংবা দীর্ঘমেয়াদে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মতো বৈশিষ্ট্যও এতে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ চীনের প্রযুক্তিনগরী শেনঝেনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউবিটেকের ব্র্যান্ড ইউওয়ার্ল্ডের প্রধান মাইকেল ট্যাম বলেন, ‘আমাদের বায়োনিক রোবট সারাজীবন আপনার সঙ্গী হয়ে থাকতে পারবে। এটি কখনও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, সবসময় বিশ্বস্ত থাকবে এবং নিঃশর্তভাবে আপনাকে ভালোবাসবে।’
আরও পড়ুন: পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা-আইনসভা-দিবস-বর্ষ
উদ্বোধনী অনুষ্ঠানে একটি হিউম্যানয়েড রোবটের মুখ স্পর্শ করছেন এক নারী। ছবি: এএফপি
সবচেয়ে সাধারণ সংস্করণের দাম ধরা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান (প্রায় ১৭ হাজার ৬০০ ডলার)। আর উন্নত সুবিধাসম্পন্ন ‘আলট্রা’ সংস্করণের মূল্য ৯ লাখ ৯০ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৪৫ হাজার ৭০০ ডলার)।
অতিরিক্ত অর্থ পরিশোধ করলে রোবটের মুখাবয়ব, চুল ও পোশাক ব্যবহারকারীর প্রিয়জন, কোনো তারকা কিংবা কল্পিত চরিত্রের আদলে তৈরি করা যাবে।
পুরুষ ও নারী উভয় সংস্করণের ইউ১ রোবট কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর ক্লান্তি বা মানসিক চাপ শনাক্ত করে সান্ত্বনামূলক কথা বলতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার অভ্যাস ও পছন্দ সম্পর্কে শিখে নেয়।
ইউবিটেকের ভাষ্য অনুযায়ী, মূলত একাকী মানুষ ও ৬০ বছরের বেশি বয়সীদের লক্ষ্য করেই এই রোবট তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চীনে এই দুই শ্রেণির মানুষের সংখ্যা যথাক্রমে প্রায় ১২ কোটি ও ৩২ কোটি।
মাইকেল ট্যাম বলেন, ‘এই মানুষগুলোর সঙ্গীর প্রয়োজন অত্যন্ত বেশি।’
কোম্পানির দাবি, ইতোমধ্যে ১৩ হাজার ৩০০টির বেশি প্রি-অর্ডার পাওয়া গেছে এবং আগামী সেপ্টেম্বর থেকে সরবরাহ শুরু হবে। বিশ্বজুড়ে রোবোটিকস শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে বিদ্যমান উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সুবিধায় চীনা স্টার্টআপগুলো সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ইউ১-এর সাধারণ সংস্করণ মাথা, চোখ ও মুখ নড়াতে পারে এবং একবার চার্জে চার ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম। তবে এটি ঘরের কাজ বা রান্নাবান্না করতে পারে না।
এ ছাড়া, অন্তরঙ্গ সম্পর্কের জন্যও এটি তৈরি করা হয়নি অন্তত আপাতত, এমনটাই জানিয়েছে ইউবিটেক।
তবে ব্যবহারকারীর দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা করা, ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে সহায়তা করা কিংবা একসঙ্গে বিশ্বকাপের খেলা দেখার প্রস্তাব দেওয়ার মতো কাজ করতে পারে রোবটটি।
বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর একাকিত্ব কমাতে বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে।
দক্ষিণ কোরিয়ার কিছু বৃদ্ধাশ্রমে চ্যাটজিপিটি-চালিত পুতুল ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ‘এলিকিউ’ নামের একটি ল্যাম্পসদৃশ এআই ডিভাইস সঙ্গ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা পর্যবেক্ষণের কাজও করছে।
গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার সিঙ্গাপুরভিত্তিক প্রধান বিশ্লেষক লিয়ান জে সু এএফপিকে বলেন, বয়স্কদের সেবা বা মানসিক সুস্থতার মতো বিশেষ খাতে সঙ্গী রোবটের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, এসব রোবটকে মানুষের কাছে শারীরিক ও মানসিকভাবে গ্রহণযোগ্য হতে হলে ‘আনক্যানি ভ্যালি’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, রোবটের মানবসদৃশ আচরণ যেন মানুষের মধ্যে অস্বস্তি সৃষ্টি না করে।
মানুষের আস্থা অর্জনে সক্ষম এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও যন্ত্রের প্রতি অতিরিক্ত আবেগজনিত নির্ভরতার বিষয়েও উদ্বেগ বাড়ছে। অতীতে কিছু চ্যাটবটের বিরুদ্ধে আত্মহত্যায় উৎসাহ দেওয়ার অভিযোগও উঠেছে।
ইউবিটেক জানিয়েছে, ইউ১ রোবটের মাধ্যমে প্রক্রিয়াজাত সব তথ্য এনক্রিপ্টেড থাকবে এবং সেগুলো কোম্পানির এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান কল্পকাহিনীর আবহও তুলে ধরা হয়। ভিডিও গেম অনুপ্রাণিত পোশাক পরিহিত রোবট ও বিশাল পর্দায় মহাকাশযানের দৃশ্য প্রদর্শন করা হয়। বর্তমানে হোটেল, শপিং মল ও কারখানাসহ চীনের নানা স্থানে বিভিন্ন ধরনের রোবট ব্যবহার হচ্ছে। বার্কলেজ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে স্থাপিত মানবাকৃতির রোবটের ৮৫ শতাংশই ছিল চীনে।
চীনা সরকার রোবোটিকসকে কৌশলগত শিল্প হিসেবে ঘোষণা করেছে। সরকারের হিসাব অনুযায়ী, গত বছর পর্যন্ত ১৪০টির বেশি চীনা প্রতিষ্ঠান ৩৩০টিরও বেশি মানবাকৃতির রোবট মডেল উন্মোচন করেছে।
তবে বিশেষজ্ঞদের মতে, স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা ও বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম এআইচালিত রোবটের বাস্তব প্রয়োগ এখনও সীমিত। বর্তমানে প্রদর্শিত অনেক চমকপ্রদ সক্ষমতাই পূর্বনির্ধারিত প্রোগ্রাম বা দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার ওপর নির্ভরশীল।
ShareTweetPinSend

এই বিভাগের আরও সংবাদ

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট
Uncategorized

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

আগস্ট ৪, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
Uncategorized

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আগস্ট ৪, ২০২৬
দুদকে দীর্ঘতম শূন্যতা, বাড়ছে উদ্বেগ
Uncategorized

দুদকে দীর্ঘতম শূন্যতা, বাড়ছে উদ্বেগ

আগস্ট ৪, ২০২৬
ইনফান্তিনোর বিরুদ্ধে কনফেডারেশনগুলোর জোট
Uncategorized

ইনফান্তিনোর বিরুদ্ধে কনফেডারেশনগুলোর জোট

আগস্ট ৪, ২০২৬
১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১
Uncategorized

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১

জুলাই ৩০, ২০২৬
বাবুগঞ্জ
Uncategorized

বাবুগঞ্জে অবিবাহিত বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব

জুলাই ২৯, ২০২৬
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিসিসিতে তৃতীয় লিঙ্গের অভির চাকরি
Uncategorized

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিসিসিতে তৃতীয় লিঙ্গের অভির চাকরি

জুলাই ২৯, ২০২৬
এবার বিনামূল্যে ফেসবুক ভেরিফিকেশন ব্যাজ দেবে মেটা
Uncategorized

এবার বিনামূল্যে ফেসবুক ভেরিফিকেশন ব্যাজ দেবে মেটা

জুলাই ২৮, ২০২৬
সিভিল সার্জনের নিয়োগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ, অপসারণের দাবি
Uncategorized

সিভিল সার্জনের নিয়োগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ, অপসারণের দাবি

জুলাই ২৮, ২০২৬
Next Post
শান্তা-শাওন-মাহি

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে নতুনধারার অভিযোগ

বাউফলে ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

বাউফলে ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

১৭ বছরের সংগ্রামের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

১৭ বছরের সংগ্রামের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

  • সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

আগস্ট ৫, ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে প্রেট্রলবোমা বিস্ফোরণ

আগস্ট ৫, ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

গভীর সমুদ্রে ডাকাতের হামলায় ১২ জেলে আহত

আগস্ট ৫, ২০২৬
পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

পরাজিত শক্তি বিদেশে বসে গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত

আগস্ট ৫, ২০২৬
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত মরদেহ

আগস্ট ৫, ২০২৬
হ্যান্ডকাপ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, আটক ৩

আগস্ট ৫, ২০২৬
দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

আগস্ট ৫, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপন হোসেন উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক। সোমবার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মনজুর স্বাক্ষরিত এক অফিস আদেশে রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিপন হোসেনকে বরখাস্তের বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

আগস্ট ৫, ২০২৬
ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র শেষ

আগস্ট ৫, ২০২৬
সাদিক

যে ৭ কারণে হেরে গেলেন মেয়র সাদিক

আগস্ট ২৬, ২০২১
দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

দক্ষিণবঙ্গের প্রথম ভাসমান সেতু এখন মরণফাঁদ

সেপ্টেম্বর ৪, ২০২১
২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

জুলাই ২৭, ২০২৬
'সাগরকন্যা এস.এস.সি ৯৫' ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

‘সাগরকন্যা এস.এস.সি ৯৫’ ফেসবুক গ্রুপের বিরুদ্ধে পিকনিকের নামে প্রতারণার অভিযোগ

জুলাই ২২, ২০২৬
বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

বিজয় বাবুর পানির ব্যবসার কাছে অসহায় বরিশালবাসী

এপ্রিল ২৩, ২০২৫
বাল্যবিয়ে

কাজীরহাটে ভুয়া জন্ম সনদের মাধ্যমে পুলিশ সদস্য রাসেলের বিয়ে

আগস্ট ১৬, ২০২১
যে খাবারে আয়ু কমে

যে খাবারে আয়ু কমে | ভুলেও খাবেন না যে খাবার

জুলাই ২৭, ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় বাবা-মেয়ের আত্মহত্যা

আগস্ট ১৬, ২০২১
মাথা ব্যথা দূর করার উপায়

মাথা ব্যথা দূর করার উপায় (সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি)

আগস্ট ২, ২০২১
৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার রেনুপোনা লুট

জুলাই ২২, ২০২৬

সকল বিভাগের খবর

  • আমাদের সম্পর্কে
  • নীতিমালা
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
Call us: +880 1711-993210

© 2026 Somoyer Barta | All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • বিশেষ সংবাদ
  • তথ্য ও প্রযুক্তি
  • আইন ও অপরাধ
  • আরও
    • ইতিহাস-ঐতিহ্য
    • এম লোকমান হোসাঈন
    • গেস্ট ব্লগিং
    • ধর্মকথা
    • প্রেস বিজ্ঞপ্তি
    • বরিশাল
    • ভ্রমণ
    • মিডিয়া
    • রংপুর
    • রাজধানী
    • রাজশাহী
    • লাইফস্টাইল
    • শিক্ষা ও শিক্ষাঙ্গন
    • সময়ের অনুসন্ধান
    • সাক্ষাতকার
    • সাহায্য’র সংবাদ
    • সাহিত্য আড্ডা
    • স্বাস্থ্য ও জীবন

© 2026 Somoyer Barta | All rights reserved.