বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকার প্রধান হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে বরিশাল আসছেন। আজ সোমবারের এই ঐতিহাসিক সফর ঘিরে দলের তৃণমূল ও জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজকে আরও আনন্দদায়ক করতে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদীর বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। বরিশাল সদর উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এবং গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন মিয়া এই উদ্যোগ নেন।
তিনি গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা, ইল্লা, বার্থী, টরকী, গৌরনদী সদর, মাহিলাড়া ও বাটাজোর বাসস্ট্যান্ডে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের মাঝে দুই হাজার গেঞ্জি বিতরণ করেন। আলহাজ্ব আবুল হোসেন মিয়া বলেন, ‘আগামীকাল সোমবার আমাদের প্রাণপ্রিয় নেতা, জনগণের আস্থার প্রতীক তারেক রহমান গৌরনদী ও বরিশাল সফরে আসছেন।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্বরণীয় করে রাখতে আমরা ২ হাজার টি-শার্ট বিতরণ করেছি। এটি শুধু পোশাক নয়, তারেক রহমানের প্রতি আমাদের ভালোবাসা ও প্রতিশ্রুতির স্মারক।’































