উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলাতেয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) রিজভী আহমেদ সবুজ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:আবু সালেহ মো: ইফাদ ইশতিয়াক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমীন মোল্ল্যা, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী এবং পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাভোগী গন। এ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা তাদের আলোচনায় দেশের উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম।































