নলছিটি মডেল সোসাইটি আয়েজনে ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটির সহযোগীতায় এক আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ টায় নলছিটি চায়না মাঠ সড়ক এন এম এস কার্যালয় সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটি’র চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি পৌরসভা কমিটির সভাপতি একরামুল করিম মিঠু।
স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মো: আলমগীর হোসেন, মো:শাহজাহান, সাংবাদিক মো : আমির হোসেন,মো: খালেদ তালুকদার,গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতির অর্থ সম্পাদক মো: রাজিব হোসেন, এন এম এস এর প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির ফিল্ড অর্গানাইজার মো: নাইম প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়।































