বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আগমন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্থী ইউনিয়ন বিএনপির আয়োজনে কটকস্থলে রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজল।
এতে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান।
বক্তব্য রাখেন বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, চুন্নু সরদার, সাদী মীর, এসএম দেলোয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসহাক স্বন্যামত, জব্বার হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসএম হীরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।































