“কৃষিই সমৃদ্ধি” ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বাউফল উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবুর চারা, হাইব্রিড মরিচের বীজ, বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এবং প্রয়োজনীয় সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মাননীয় সংসদ সদস্য, পটুয়াখালী-২ (বাউফল)। তিনি বলেন, “কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
কৃষকের উন্নয়ন নিশ্চিত হলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সালেহ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল পটুয়াখালী।এই আয়োজনের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা এবং কৃষিখাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।































