ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নগদবিহীন লেনদেনকে আরও জনপ্রিয় করতে পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় পূবালী ব্যাংক পিএলসি আয়োজন করেছে এক সচেতনতামূলক র্যালি। র্যালিতে ক্যাশলেস ব্যাংকিংয়ের সুবিধা, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং বাংলা কিউআর, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিং ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ী, স্বচ্ছ এবং নিরাপদ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। অনুষ্ঠানে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন কালাইয়া বন্দর শাখার ব্যবস্থাপক মো. রুবায়েত মোরশেদ মিশুক, দশমিনা শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, বাউফল উপশাখার ব্যবস্থাপক টি. এম. মনিরুজ্জামান, অপারেশন ম্যানেজার মো. রবিউল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।































