পটুয়াখালীর বাউফলে শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ফরকান গাজীবাড়িতে স্পিড ট্রাস্টের আয়োজনে কৃষি কার্ড অনলাইন অন্তর্ভুক্তি কার্যক্রম বিষয়ে নলেজ শেয়ারিং ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়।
সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, লাভলী বেগম ও প্রাণিসম্পদ দপ্তরের রাখিয়া বেগম উপস্থিত ছিলেন। ইয়ুথ গ্রুপ লিডার মুক্তা ডিজিটাল কৃষি কার্ডের সুবিধা তুলে ধরেন। এছাড়া জনসমবায় দলের নেত্রী লিমা, আয়শা বেগম ও খাদিজা কৃষি কার্ড হালনাগাদ ও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।
জানানো হয়, উপজেলার ১৬টি ইউনিয়নের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে স্পিড ট্রাস্টের কর্মএলাকা বাউফল সদর ইউনিয়নের গোসিংগা ও বিলবিলাসে প্রথম এ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দলের ১৫ জন সদস্য ডিজিটাল কৃষি কার্ডের আওতায় এসেছেন। কার্যক্রম বাস্তবায়নে ৮ সদস্যের একটি টিম গঠন, ওরিয়েন্টেশন এবং সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করা হচ্ছে।































