মঙ্গলবার ( ৪ আগষ্ট -২০২৬) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: কাওসার হোসেন।
এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো: শাহআলম খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাব এর সভাপতি মো: আক্কাস সিকদার, এডাব ঝালকাঠি জেলা শাখার সহসভাপতি ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি জিয়াউল হাসান পলাশ, এডাব বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম বাবু।
স্বাগত বক্তব্য রাখেন এডাব সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। সঞ্চালনায় ছিলেন নলছিটি মডেল সোসাইটির ভাইস চেয়ারম্যান মো: আমির হোসেন। বক্তারা বলেন সরকার রাস্তাঘাট উন্নয়ন করেন, এটা একটা উন্নয়নের পার্ট, আসল উন্নয়ন হলো মানুষের উন্নয়ন। এটা এনজিওরা করে থাকেন।
বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন, এনজিও কার্যক্রমে বহুমুখী সম্প্রসারন, টেকসই উন্নয়ন অভীষ্ট ও এর অগ্রগামীতা, এনজিওতে জবাবদিহিতা ও সুশাসন, সরকারি ও বেসরকারি এনজিওদের সাথে সমন্বয় ও সহযোগীতা বৃদ্ধির জন্য করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।































