জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বাউফল উপজেলা জামায়াতে ইসলামী শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়িতে সমাবেশে মিলিত হয়।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক ঐক্যমত্যে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তারা স্বাধীন বিচারব্যবস্থা ও দুদক প্রতিষ্ঠার দাবি জানিয়ে দ্রুত সনদ বাস্তবায়নের আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।































