ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেছেন। শনিবার (৪ জুলাই) ভোর ছয়টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মহাসড়কের বাটাজোর ঢাকাগামী ট্রাকের সঙ্গে বরিশালগামী আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও ৩িনজন নারী রয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।































