ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও নলছিটি মডেল সোসাইটির বাস্তবায়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১ টায় নলছিটি চায়না মাঠ সড়ক এন এম এস কার্যালয় সভা কক্ষে ১৭ জন দরিদ্র ও হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (চ: দা:) রিজভী আহমেদ সবুজ। এন এম এস এর চেয়ারম্যান আবদুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুম্ন আহবায়ক রফিকুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানেন শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, উপকার রোগী রাবেয়া বেগম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মেহেরুন্নেসা বেগম।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও নলছিটি মডেল সোসাইটির বাস্তবায়নে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি (বিশেষ বরাদ্দ -২০২৫-২০২৬) উপকূলীয় জেলা ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর তীরবর্তী চরাঞ্চল ও নদী ভাঙ্গন এলাকার দরিদ্র, বেকার, দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের টেকসই উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ১৭ জন উপকার রোগীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।































