পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির সংবাদ প্রচার করায় দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকা ও বলেশ্বর টিভির পরিচালক নাসির উদ্দিনকে মুঠোফোনের মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি সহ প্রান নাশের হুমকি দিয়েছেন হাসান খাঁ নামের এক বিখ্যাত চোর।
জানা গেছে, চোর হাসান খাঁ মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গিলাবাদ এলাকার বাসিন্দা মধু খাঁর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং তিনি ডাকাত দলের প্রদান হিসাবেও পরিচিত। গত কয়েকদিন আগে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার হাফেজপুর নামক স্থানের গাছ কাটা করাতকলের টলির মেসিন চুরি করতে গিয়ে হাতেনাতে স্থানীয় জনতার হাতে আটক হয় এবং সেখানের উৎসুক জনতা হাসান নামের ওই চোরের মাথার কিছু অংশ চুল কেটে দেয়।
ঘটনার একটি ৩৩ সেকেন্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে এবং পাথরঘাটার স্থানীয় ফেইজবুক পেইজ সহ আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু তারই সূত্র ধরে শনিবার সকালে (০১৩৪৩-১৫৫১১০, ০১৩৪০-৪১৩৮৪২) এই দুইটি মোবাইল নাম্বার দিয়ে একাধিক বার সাংবাদিক নাসির উদ্দিনকে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগালি সহ প্রান নাশের হুমকি দেয়।
এঘটনায় গিলাবাদ এলাকার বাসিন্দা জানিয়েছেন, হাসান খাঁ বিখ্যাত চোর নামে পরিচিত, তার নামে বিভিন্ন এলাকায় চুরির মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী চোর হাসান খাঁর জন্য কষ্টে দিন কাটাচ্ছে। এমনকি বর্তমানে তার বাড়িতে যদি তল্লাশি করা হয় তাহলে একাধিক চোরাই মালামাল উদ্ধার হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা বর্তমান সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে চোর হাসান খাঁর বাড়ি তল্লাশি সহ তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।































