বরিশাল অফিস: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. সেলিম খান (৩২) নামে এক যুবক আটক হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টায় কাউনিয়া থানাধীন বিসিক শিল্পনগরীর বিএসটিআই অফিসের সামনে চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার এসআই মো. মেহেদী হাসান।
আটক সেলিম খানের বাড়ি শরিয়তপুর জেলার পালং থানার মনরা বাজার এলাকার খান বাড়িতে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।































